Admin Administrator


Total post :-: 635 Join date: 2009-05-03 Age: 26 Location: muscat
 | Subject: Govt to revive trial of jail killing case................... Mon Nov 02, 2009 9:44 pm | |
|  চার নেতা হত্যার বিচার পুনরায় শুরুর প্রতিশ্রুতির মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হচ্ছে জেল হত্যা দিবস।
১৯৭৫ সালের এ দিনটিতে কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে।
দিবসের কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতারা ওই সময় উপস্থিত ছিলেন।
১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী টালমাটাল সময়ে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ চার সহযোগীকে হত্যা করা হয়। '৭১ এ বঙ্গবন্ধুর কারাবন্দি থাকায় তারাই স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যান।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হওয়া জেলহত্যা মামলার বিচারের রায়কে 'প্রহসনের বিচার' আখ্যায়িত করে জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুলের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এই সরকার নতুন করে জেলহত্যা মামলার বিচার করবে।"
বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত, তারাই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল।"
মনসুর আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, "যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই জেলখানার ভেতর জাতীয় চার নেতাকে হত্যা করে।
"বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হলে এদের অনেকেরই বিচার হয়ে যাবে। বাকি যারা থাকবে তাদেরও বিচার হবে।"
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, জেলহত্যা মামলার নতুন করে বিচারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত হয়েছে।
জেল হত্যা মামলার রায়ে ২০০৪ সালের ২০ অক্টোবর ২০ আসামির মধ্যে ১৫ জনকে শাস্তি দেয় বিচারিক আদালত। এর মধ্যে তিন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসির আদেশ হয় এবং ১২ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলামের কবরে ফুল দেন।
জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। |
|