
It was created to help bridge the gaps between Bangladeshi people everywhere in the hope of bringing everyone together in a harmonious group.
|
|
|
| leader of Bangladesh |           Editing by...SHAMMI    |
|
| Kushtia AL leader ousted for arms, militant ties.................... | Tue Nov 03, 2009 9:09 pm by Admin | 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার রাতে শহর মহিলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিসহ চারজনকে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান, ৮২ রাউন্ড গুলি এবং পাঁচটি মোবাইল ফোনসেটসহ গ্রেপ্তার করা হয়।
তাদের সঙ্গে 'চরমপন্থী' গণ মুক্তিফৌজের যোগসূত্র আছে বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানারা বেগম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে সভানেত্রী নুরজাহান মিনার সভাপতিত্বে এক জরুরি বৈঠক হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাসলিমা খান আঁখিকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহানারা বেগম বলেন, "আঁখি অস্ত্রসহ ধরা পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। আমরা তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছি।"
| | Comments: 0 |
|
| Statistics | We have 61 registered users The newest registered user is shihab
Our users have posted a total of 2194 messages in 1968 subjects
|
| Who is Online ? | In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 Bot None Most users ever online was 14 on Sat Jul 25, 2009 1:09 pm |
|
| | |